Maharashtra: পানশালার বাইরে পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাচ, ধ্বস্তাধস্তি, গ্রেফতার তিন মদ্যপ মহিলা
অকথ্য ভাষায় গালিগালাচ, এক মহিলা পুলিশকর্মীর হাতে কামড় বসানো, তাঁর ইউনিফর্ম ছিঁড়ে ফেলা, এক পুলিশ কনস্টেবলকে বালতি দিয়ে আঘাত করা সহ একাধিক অভিযোগ উঠেছে তিন মদ্যপ মহিলাদের বিরুদ্ধে।
রাস্তার মাঝে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়ালেন তিন মদ্যপ মহিলা। বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের (Maharashtra) গোকুল টাউনশিপ এলাকায় এক পানশালা থেকে বেরিয়ে তিন মহিলা কয়েকজন ব্যক্তির সঙ্গে বচসায় জড়ান। পানশালার বাইরে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশকর্মীদের উপর চড়াও হন তিন মহিলা। অকথ্য ভাষায় গালিগালাচ, এক মহিলা পুলিশকর্মীর হাতে কামড় বসানো, তাঁর ইউনিফর্ম ছিঁড়ে ফেলা, এক পুলিশ কনস্টেবলকে বালতি দিয়ে আঘাত করা সহ একাধিক অভিযোগ উঠেছে ওই তিন মদ্যপ মহিলার বিরুদ্ধে। রাতেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement