Sonu Nigam: সোনু নিগমের বাবার বাড়ি থেকে ৭২ লক্ষ টাকা চুরির অভিযোগ, ধৃত প্রাক্তন গাড়িচালক
বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগমের বাবা আগম কুমার নিগমের বাড়ি থেকে ৭২ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল। এই বিষয়ে সোনু নিগমের বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর গাড়ির প্রাক্তন চালক রেহানকে গ্রেফতার করেছে ওশিয়ারা থানার পুলিশ।
বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগমের (Sonu Nigam) বাবা আগম কুমার নিগমের (Agam Kumar Nigam) বাড়ি থেকে ৭২ লক্ষ টাকা চুরির (theft) অভিযোগ উঠল। এই বিষয়ে সোনু নিগমের বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর গাড়ির প্রাক্তন চালক (former driver) রেহানকে গ্রেফতার (arrest) করেছে ওশিয়ারা থানার পুলিশ (Oshiwara Police Station)।
এপ্রসঙ্গে প্রথমে মুম্বই পুলিশের পক্ষ থেকে বুধবার বিকেলে জানানো হয়েছিল, সোনু নিগমের বাবা আগম কুমার নিগম তাঁর বাড়িতে ৭২ লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ জানান। এই বিষয়ে ওশিয়ারা পুলিশ স্টেশনে তিনি যে এফআইআর (FIR) দায়ের করেছেন তাতে তাঁর গাড়ির প্রাক্তন চালক রেহানের উপর সন্দেহের কথা জানান। তার ভিত্তিতে তদন্তে নেমে রেহানকে বুধবার সন্ধ্যার মধ্যেই গ্রেফতার করা হয়।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement