Petrol & Diesel Price Reduced In Maharashtra: শিন্ডের প্রতিশ্রুতি, মহারাষ্ট্রে কমল পেট্রোল ডিজেলের দাম

মন্ত্রিসভার বৈঠকে বৃষ্টি, গ্রাম প্রধান নির্বাচন ও জ্বালানি তেলের (Petrol & Diesel ) মূল্য নিয়ে আলোচনা হবে।

Eknath Shinde (Photo: Twitter)

প্রতিশ্রুতি মতো কাজ করলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ( Eknath Shinde) মন্ত্রিসভার প্রথম দিনেই লিটার প্রতি পেট্রোলের দাম কমালেন পাঁচ টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম কমল তিন টাকা।

পড়ুন টুইট

আজ বৃহস্পতিবার ১৪ জুলাই থেকে মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠক শুরু হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পাশাপাশি থাকবেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও। তথ্য বলছে, মন্ত্রিসভার বৈঠকে বৃষ্টি, গ্রাম প্রধান নির্বাচন ও জ্বালানি তেলের (Petrol & Diesel ) মূল্য নিয়ে আলোচনা হবে।

গত ৪ জুলাাই মুখ্যমন্ত্রী শিন্ডে জানিয়েছিলেন, রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম কমবে। ফ্লোর টেস্টে জয়লাভের পরেই একনাথ শিন্ডে ঘোষণা করেছিলেন, রাজ্যবাসীর কাঁধের বোঝা হালকা করতে জ্বালানি তেলের উপর থেকে ভ্যাট তুলে নেবেন। মনে হচ্ছে প্রতিশ্রুতি মতো আজই সেই দিন।

পড়ুন টুইট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement