Delhi Police: দিল্লি পুলিশের জালে সাইবার প্রতারণার তিন অপরাধী, চক্রের মাথাকে ধরতে জারি তদন্ত

ফোন করে ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দিয়ে টাকা জেতার প্রলোভন দেখিয়ে জনসাধারণের তথ্য চুরি করার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল দিল্লির এক চক্রের বিরুদ্ধে।

ফোন করে ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দিয়ে টাকা জেতার প্রলোভন দেখিয়ে জনসাধারণের তথ্য চুরি করার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল দিল্লির (Delhi) এক চক্রের বিরুদ্ধে। দেশের বিভিন্ন প্রান্তেই এই ধরনের ফোন যাচ্ছিল। এই ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশের (Delhi Police) সাইবার ক্রাইম বিভাগ। অবশেষে বুধবার তল্লাশি অভিযানে নেমে তিনজনকে গ্রেফতার করা হয়। তাঁদের থেকে উদ্ধার হয় একাধিক মোবাইল, সিম এবং চাঞ্চল্যকর তথ্য। যদিও পুলিশের অনুমান এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে। তাঁদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান।

দেখুন পুলিশের বক্তব্য

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement