Meghalaya Landslide: মেঘালয়ে ভূমিধসে মৃত একই পরিবারের একাধিক সদস্য, জারি উদ্ধারকাজ

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয়। কোথাও হড়পা বান হচ্ছে, কোথাও আবার ভূমিধসের ঘটনাও সামনে আসছে।

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয়। কোথাও হড়পা বান হচ্ছে, কোথাও আবার ভূমিধসের (Landslide) ঘটনাও সামনে আসছে। শনিবার সকালে দক্ষিণ গারো পাহাড়ের গাসুয়াপাড়ার হাতিয়াসিয়া সোংমায় এলাকায় ভূমিধসের কবলে পড়ল একটি বাড়ি। আর এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত একই পরিবারের ৭ সদস্যের মৃতদেহ উদ্ধার করল উদ্ধারকারী দল। যদিও এখনও ২-৩ জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়সূত্রের খবর। তাই এখনও উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফের দল। অন্যদিকে ওই এলাকার বাকি বাসিন্দাদের ইতিমধ্যেই সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করেছে স্থানীয় প্রশাসন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement