Chhattisgarh: ছত্তিশগড়ে মাওবাদী এনকাউন্টার অভিযানে মৃতের সংখ্যা বেড়ে হল ৫, জারি তল্লাশি অভিযান

রবিবাসরীয় সকাল থেকে পুলিশ ও মাওবাদী গুলির লড়াইয়ে উত্তপ্ত ছত্তিশগড়ের বিজাপুর। প্রথমে ৩ জনের দেহ উদ্ধার হলেও বেলা গড়ালে মৃতের সংখ্যা বেড়ে যায়।

Maoist, Representational Image (Photo Credit: ANI)

রবিবাসরীয় সকাল থেকে পুলিশ ও মাওবাদী গুলির লড়াইয়ে উত্তপ্ত ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর। প্রথমে ৩ জনের দেহ উদ্ধার হলেও বেলা গড়ালে মৃতের সংখ্যা বেড়ে যায়। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৫ জন নকশালপন্থীদের দেহ উদ্ধার হয়েছে। তবে তারপরেও থামেনি মাওবাদী নিকেশ অভিযান। এখনও পুলিশ ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের যৌথ বাহিনী বিজাপুরের ইন্দ্রবতী জাতীয় উদ্যানে জারি রয়েছে তল্লাশি অভিযান। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫ জন নিকেশ হওয়ার পাশাপাশি একটি এসএলআর রাইফেল, ১২ বোর রাইফেল, সিঙ্গেল শট রাইফেল, এবং একটি বিজিএল লঞ্চার উদ্ধার হয়েছে।

দেখুন এক্স হ্যাণ্ডেলের পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement