Rajasthan: ৫-৬ বছর ধরে এদেশেই কাজ করছিলেন, আজমীর থেকে গ্রেফতার আরও দুই বাংলাদেশি

২০১৯ সাল থেকে এদেশে লুকিয়ে ছিল। ধীরে ধীরে পরিচিতি বাড়িয়ে এদেশে থাকা-খাওয়ার জায়গাও করে নিয়েছিল।

২০১৯ সাল থেকে এদেশে লুকিয়ে ছিল। ধীরে ধীরে পরিচিতি বাড়িয়ে এদেশে থাকা-খাওয়ার জায়গাও করে নিয়েছিল। তবে বর্তমানের ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হতেই সমস্যায় পড়ে তাঁরা। পরিকল্পনা করেছিল লুকিয়ে ওপার বাংলায় ফেরার। কিন্তু শনিবার (Rajasthan) গ্রেফতার হল দুই বাংলাদেশি। জানা যাচ্ছে, আজমীর পুলিশের জালে ধরা দিয়েছে তাঁরা। পুলিশসূত্রে খবর, এদের মধ্যে একজন ২০১৯ সালেই ভারতে এসেছিল। তারপর ২০২২ সালে বাংলাদেশে গিয়ে আবার ফিরে এসেছিল। অপরজন ২০২১ সালেই এদেশে এসেছিল। এবারে দুজনে বাংলাদেশ পাড়়ি দেওয়ার জন্য আজমীর থেকে বেরোতে যাওয়ার আগেই আজমীর দরগা থানার পুলিশের হাতে গ্রেফতার হয়ে যায়।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement