Lucknow: ব্লুটুথ হেডফোন কানে দিয়ে গান শুনছিল কিশোর, আচমকাই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা
ব্লুটুথ হেডফোনের কারণে মর্মান্তিক মৃত্যু হল বছর ১৭-এর এক কিশোরের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে।
ব্লুটুথ হেডফোনের কারণে মর্মান্তিক মৃত্যু হল বছর ১৭-এর এক কিশোরের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow)। জানা যাচ্ছে, বাড়ির ছাদে কানে নেকব্যান্ড লাগিয়ে গান শুনছিল ওই কিশোর। তখনই একটি বিস্ফোরণের শব্দ শোনেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি সকলে ছাদে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোর। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশে খবর দেওয়া হলে তাঁরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সেই সঙ্গে ঘাতক হেডফোনের অংশ উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement