Manipur Violence: আবারও উত্তপ্ত ইম্ফল, আন্দোলনকারীদের ঠেকাতে ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাসের সেল, জারি কার্ফু

কয়েকমাস শান্ত থাকার পর আবারও জ্বলতে শুরু করেছে মণিপুর। গত সপ্তাহে ড্রোন হামলা হওয়ার পর ইম্ফল সহ ৩ জেলায় কার্ফু জারি করা হয়েছে।

কয়েকমাস শান্ত থাকার পর আবারও জ্বলতে শুরু করেছে মণিপুর (Manipur)। গত সপ্তাহে ড্রোন হামলা হওয়ার পর ইম্ফল সহ ৩ জেলায় কার্ফু জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম ইম্ফল ও থৈম্বল জেলায় জারি রয়েছে কার্ফু। তবুও সেই বিধি নিষেধ উপেক্ষা করে দফায় দফায় বিক্ষোভ চলছে। এর মধ্যে একাধিকবার রাজভবন ঘেরা, মুখ্যমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পাথর ছোড়ার মতো হামলাও হয়ে গিয়েছে। এরমধ্যে প্রতিবাদী ছাত্রদের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তবুও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রাজ্য প্রশাসন। মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় বাহিনী আন্দোলনকারীদের উদ্দেশ্যে একাধিক টিয়ার গ্যাসের সেলে ছুড়েছে। সেই সঙ্গে দফায় দফায় লাঠিচার্জও করা হয়েছে। তবুও প্রতিবাদীদের ঠেকানো যাচ্ছে না বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement