Morning Tiffin scheme: তামিলনাড়ুর সরকারি স্কুলে চালু হল ব্রেকফাস্ট প্রকল্প, পড়ুয়াদের সঙ্গে বসে খাবার খেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজে আজ সকালে স্কুলের বাচ্চাদের সঙ্গে বসে সকালের টিফিন খেলেন।
নয়াদিল্লি: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (Tamil Nadu CM MK Stalin) রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য সকালের টিফিন (Morning Tiffin) দেওয়ার প্রকল্প চালু করলেন। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজের জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে ব্রেকফাস্ট প্রকল্পটি চালু করলেন এম কে স্ট্যালিন। ১৫ জুলাই রাজ্যে 'কালভি ভালরচি নাল' (শিক্ষা উন্নয়ন দিবস) হিসাবে পালিত হয়। স্ট্যালিন নিজে আজ সকালে স্কুলের বাচ্চাদের সঙ্গে বসে সকালের খাবার খেলেন। সরকারি সূত্রে খবর, এই ব্রেকফাস্ট প্রকল্পে রাজ্য জুড়ে ৩,৯৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২৩৫৩৬ জন শিশু উপকৃত হবে।
দেখুন
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Advertisement
Advertisement