Tamil Nadu: সাধ খাওয়া হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু ২১ বছরের অন্তঃসত্ত্বা তরুণীর
স্বামী এবং পরিবারের সঙ্গে সাধের অনুষ্ঠানে উপলক্ষ্যে বৃহস্পতিবার কোল্লাম এক্সপ্রেসে চেপে টেনকাশি যাচ্ছিলেন বছর ২১-এর কস্তূরী।
চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে নির্মম মৃত্যু অন্তঃসত্ত্বা তরুণীর। স্বামী এবং পরিবারের সঙ্গে সাধের অনুষ্ঠানে উপলক্ষ্যে বৃহস্পতিবার কোল্লাম এক্সপ্রেসে চেপে টেনকাশি যাচ্ছিলেন বছর ২১-এর কস্তূরী। বৃহস্পতিবার রাতে চেন্নাইয়ের উলুন্দুরপেট থেকে এবং বৃদ্ধাচলমের মাঝে ঘটল চরম অঘটন। চলন্ত ট্রেন থেকে পড়ে যান সাত মাসের অন্তঃসত্ত্বা তরুণী। ট্রেন থেকে কস্তূরী পড়ে যেতেই তাঁর পরিবার তৎক্ষণাৎ ট্রেনের জরুরী চেন টানার চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হলে দ্বিতীয়বার তাঁরা আবার চেন টানেন। কিন্তু ততক্ষণে এক্সপ্রেস ট্রেনটি আট কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছে। ট্রেন থামার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি। আর সাধ খাওয়া হল না কস্তূরীর।
তরুণীর মৃত্যু...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Advertisement
Advertisement
Advertisement