Sunny Leone: পরিচারিকার নিখোঁজ মেয়েকে খুঁজে পেয়ে নেটিজেনদের আন্তরিক কৃতজ্ঞতা জানালেন সানি লিওন
বাড়ির পরিচারিকার নিখোঁজ মেয়েকে ২৪ ঘন্টার মধ্যে খুঁজে পাওয়াই নেটিজেনদের আন্তরিক কৃতজ্ঞতা জানালেন সানি লিওন।
মুম্বই: পরিচারিকার নিখোঁজ মেয়েকে খুঁজে পেয়ে নেটিজেনদের ধন্যবাদ জানালেন সানি লিওন। গত বুধবার সানি লিওনের বাড়ির পরিচারিকার নয় বছরের মেয়ে নিখোঁজ হয় । তাঁর খোঁজ পেতে সমাজমাধ্যমের দ্বারস্থ বলিউড অভিনেত্রী। সানি লিওন (Sunny Leone) তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিখোঁজ শিশু অনুষ্কার একটি ছবি এবং তাঁর সম্পর্কে তথ্য পোস্ট করেন।পাশাপাশি তিনি লেখেন অনুষ্কা ফিরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকার নগদ পুরস্কার দেবেন তিনি । মুম্বই পুলিশ, বিএমসিকে ট্যাগ করে অনুষ্কার নিখোঁজ হওয়ার সময় ও স্থানও জানান তিনি।
এরপর গতকাল অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরও একটি পোস্ট করে জানিয়েছেন যে, নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছে। যে সমস্ত নেটিজেনরা পোস্টটি শেয়ার করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অনুষ্কাকে খুঁজে পাওয়ার কথা জানিয়ে তিনি তাঁর শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
দেখুন