Vande Bharat Express: বন্দে ভারতের জন্যে দুর্ঘটনার ফাঁদ, জরুরি ব্রেক কষে সহস্র যাত্রীর প্রাণ রক্ষা
সোমবার সকালে ওই লাইন ধরে বন্দে ভারত নিজের গতিতে ছুটলে দুর্ঘটনা অবধারিত ছিল। কিন্তু এক্সপ্রেস চালকদের তৎপরতায় এড়ানো গিয়েছে দুর্বিষহ দুর্ঘটনা।
বন্দে ভারতের এক্সপ্রেসের (Vande Bharat Express) জন্যে দুর্ঘটনার ফাঁদ। চাঞ্চল্যকর ভিডিয়ো ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়ায়। উদয়পুর-জয়পুর বন্দে ভারতের (Udaipur-Jaipur Vande Bharat Express) যাত্রা পথে রেললাইনের উপর সারি দিয়ে পাথর সাজানো। দুই লাইনের মাঝে জড়ার অংশ থেকে লোহার রড বের করে উঁচু করে রাখা। সোমবার সকালে ওই লাইন ধরে বন্দে ভারত নিজের গতিতে ছুটলে দুর্ঘটনা অবধারিত ছিল। কিন্তু এক্সপ্রেস চালকদের তৎপরতায় এড়ানো গিয়েছে দুর্বিষহ দুর্ঘটনা। সঠিক সময়ে জরুরি ব্রেক কষে ট্রেন থেকে নেমে লাইনের বেহাল চেহারা দেখে চালকদের মাথায় হাত। যারা এমন ভয়ানক কাণ্ড ঘটিয়েছে তাঁদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে নেটাগরিক।
দেখুন রেললাইনের সেই দৃশ্য...
Advertisement
সম্পর্কিত খবর
Katra-Srinagar Vande Bharat Express: প্রধানমন্ত্রী মোদীর সূচনা করা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কাটরা থেকে শ্রীনগরে পৌঁছালো, যাত্রীদের উচ্ছ্বাস চোখে পড়ার মত (দেখুন ভিডিও)
Howrah-Puri Vande Bharat Express: ডাক্তারের দেখা নেই, হাওড়া-পুরী বন্দে ভারতে হার্ট অ্যাটাকে মৃত্যু কলকাতার যাত্রীর
PM Modi Gujrat Visit: আজ গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দাহোদে করবেন ২৪ হাজার কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন
Uttar Prdaesh: রেল দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র, রাজধানীর পথে রাখা কাঠের দণ্ড, জরুরি ব্রেক কষে রক্ষা, দেখুন
Advertisement
Advertisement
Advertisement