Maharashtra: গনপতি বিসর্জনের শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত আকোলা, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ
গনপতি বিসর্জন শোভাযাত্রায় পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি মহারাষ্ট্রে আকোলা। এই ঘটনায় ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গনপতি বিসর্জন (Ganpati Visarjan) শোভাযাত্রায় পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি মহারাষ্ট্রের আকোলা। জানা যাচ্ছে, বৃহস্পতিবারে সকালে আকোলার আকোট এলাকায় শোভাযাত্রায় একদল মানুষ পাথর ছোড়ে। আর তার প্রতিবাদে পাল্টা হামলা চালায় শোভাযাত্রায় যোগ দেওয়া মানুষরা। এরপর ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ সুপার বচ্চন সিং জানিয়েছেন, পুলিশ আসার পর পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। তারপর তাঁদের নজরদারিতেই বিসর্জন করা হয় গনেশ মূর্তিকে। ঘটনাস্থলে এখনও পুলিশ পাহাড়া দিচ্ছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।
Advertisement
সম্পর্কিত খবর
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Maharashtra: ঝোড়ো হাওয়ায় ছত্রপতি সাম্ভাজিনগরে পার্কের মূল গেট ভেঙে ২ ব্যক্তির মৃত্যু, আহতরা ভর্তি হাসপাতালে
Pune: পুনেতে মহিলার মাথায় ধারালো অস্ত্রের আঘাত, উদ্ধার মৃতদেহ, ঘটনায় গ্রেফতার এক
Maheshtala: মহেশতলার ঘটনার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার কোনও সম্পর্ক নেই, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের
Advertisement
Advertisement
Advertisement