SpiceJet Flight: মুম্বই থেকে কলকাতাগামী স্পাইসজেট বিমানের জরুরি অবতরণ
বিমানবন্দরে ফুল এমার্জেন্সি ঘোষণা করা হয়...
নয়াদিল্লি: রবিবার রাতে মুম্বই থেকে কলকাতাগামী স্পাইসজেটের ফ্লাইট SG670-এর একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ফ্লাইটটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার পর কলকাতার কাছাকাছি এসে পাইলট একটি ইঞ্জিনে সমস্যা লক্ষ্য করেন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-কে জানিয়ে জরুরি অবতরণের অনুমতি চান। বিমানবন্দরে ফুল এমার্জেন্সি ঘোষণা করা হয়। দমকল, অ্যাম্বুলেন্স এবং মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়। রাত ১১:৩৮ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: Suvendu Adhikari: 'বাংলায় ফেরানো হবে টাটাকে', ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বড় কথা শুভেন্দুর
স্পাইসজেট বিমানের জরুরি অবতরণ
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Raveena Tandon: ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই এয়ার ইন্ডিয়ায় যাত্রা রবিনা টন্ডনের, কী অভিজ্ঞতা নায়িকার?
Advertisement
Advertisement
Advertisement