Moradabad Shocker: রিল বানাতে গিয়ে বিপত্তি, সাপের কামড় খেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই কৃষকের

ওই ব্যক্তির নাম জিতেন্দ্র কুমার। পেশায় চাষি।

জিতেন্দ্র কুমার (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের রিল (Reel) বানাতে গিয়ে বিপত্তি। সাপের (Snake) কামড় খেয়ে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই কৃষকের। রিল বানাতে গিয়ে জিভের মিধ্যে কামড়ে দেয় বিষধর সাপ। তারপর থেকে হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের হইবাতপুর গ্রামে। ওই ব্যক্তির নাম জিতেন্দ্র কুমার। পেশায় চাষি। গত শনিবার, খেতের মধ্যে দাঁড়িয়ে একটি বিষধর সাপকে হাতে তুলে নেন তিনি। এরপরই ফোনের ক্যামেরা অন করে সাপটিকে হাতে নিয়ে নানা অঙ্গভঙ্গি করতে থাকেন। আসলে রিল বানাচ্ছিলেন তিনি। আর ঠিক তখনই জিভের মধ্যে কামড়ে দেয় সাপটি। মাটিতে লুটিয়ে পড়েন জিতেন্দ্র। তাঁকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। অবস্থা সঙ্কটজনক।

 রিল বানাতে গিয়ে বিপত্তি, সাপের কামড় খেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই কৃষকের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement