Road Accident: উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় ৬ জন নিহত, ২ জন আহত
গুরুতর আহত দু'জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে...
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বারাবাঁকিতে (Barabanki) সোমবার সন্ধ্যায় একটি গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাটি দেবা থানা এলাকার কুটলুপুর গ্রামের কাছে কল্যাণী নদীর উপর একটি সেতুতে ঘটে, যখন একটি গাড়ি এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ (Accident) হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটি ট্রাকের লেনে ঢুকে পড়ে, যার ফলে সংঘর্ষ হয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুসারে, ট্রাকটি অতি দ্রুতগতিতে চলছিল এবং ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুজন গুরুতর আহত, তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: Accident In Rajasthan: রাজস্থানে ফের দুর্ঘটনা, প্রাণ গেল ১০ জনের, আহত কমপক্ষে ৫০
উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় ৬ জন নিহত
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Advertisement
Advertisement
Advertisement