Axiom-4: শুভাংশু শুক্লা ও তাঁর সহকর্মীরা কবে পৃথিবীতে ফিরছেন? কি জানাল নাসা দেখুন
শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে ISS-এ পা রেখেছেন।
নয়াদিল্লি: গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) এবং তাঁর অ্যাক্সিওম-৪ (Axiom-4) মিশনের সহকর্মীরা আগামী ১৪ জুলাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করবেন বলে নাসা (NASA) জানিয়েছে। আনডকিং প্রক্রিয়া শুরু হবে ১৪ জুলাই সন্ধ্যা ৪:৩৫ নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী)। এরপর তাঁদের স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার উপকূলে ‘স্প্ল্যাশডাউন’ করবে, সম্ভবত একদিন পর।
অ্যাক্সিওম-৪ মিশনে শুক্লা এবং তাঁর ক্রু সদস্যরা (পেগি হুইটসন, স্লাওজ উজনানস্কি-ভিসনেভস্কি, এবং তিবোর কাপু) বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করেছন। শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে ISS-এ পা রেখেছেন এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে ভ্রমণ করছেন। আরও পড়ুন: Linda Yaccarino: ঘটা করে যোগদানের ঘোষণা করেছিলেন ইলন মাস্ক, ২ বছরের মধ্যেই এক্সের অন্যতম কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো