Sexual Harassment Case Against BJP Leader: কর্ণাটকের বিজেপি নেতা অরুণ কুমার পুথিলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

বিজেপি নেতা অরুণ কুমার পুথিলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন কন্নড় মহিলা।

BJP Leader Arun Kumar Puthila (Photo Credit: X)

নয়াদিল্লি: কর্ণাটকে বিজেপি নেতা অরুণ কুমার পুথিলার (BJP Leader Arun Kumar Puthila) বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ উঠেছে। ৪৭ বছর বয়সী এক কন্নড় মহিলা অভিযোগ করেছেন, ২০২৩ সালের জুন মাসে বেঙ্গালুরুর এক হোটেলে তাঁকে যৌন হেনস্থা করে তাঁর ছবি, সেলফি ও ভিডিওও তুলে রাখেন। পরে সেগুলো ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেইল করতে থাকে। মহিলার অভিযোগের ভিত্তিতে পুথিলার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। আইপিসি (IPC) ধারা ৪১৭ (প্রতারণার শাস্তি), ৩৫৪এ (যৌন হেনস্থা) এবং ৫০৬ (ভয় দেখানোর শাস্তি)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

বিজেপি নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ -

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement