Rape In Maharashtra: ভক্তকে যৌন হেনস্থা, স্বঘোষিত বাবার কীর্তি ফাঁস
অভিযুক্ত বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে ওই বাবাকে গ্রেফতার করে পুলিশ।
নয়াদিল্লিঃ স্বামী মদের নেশায় আসক্ত। নেশা ছাড়াতে এক স্বঘোষিত বাবার শরণাপন্ন হয়েছিলেন স্ত্রী। আর সেই স্বঘোষিত বাবার দ্বারাই হেনস্থার শিকার ওই গৃহবধূ, এমনটাই অভিযোগ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রে(Maharashtra)। অভিযুক্তের নাম গণেশ জয়রাম জগতাপ। এলাকায় 'বড় বাবা পাহাড়দিয়ালা' নামে পরিচিত সে। স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতার স্বামী নিত্য মদ্যপান করে অত্যাচার করতেন। স্বামীকে নেশামুক্ত করতে ওই বড় বাবা পাহাড়দিয়ালার দরবারে যান তিনি। অভিযোগ, সেখানেই নানা রীতি পালনের নাম করে যৌন নির্যাতন করা হয় ওই তরুণীকে। এরপরই অভিযুক্ত বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে ওই বাবাকে গ্রেফতার করে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement