Jammu & Kashmir: রিয়াসিতে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী, তল্লাশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের অস্ত্র

চলতি বছরে রিয়াসিতে পূর্ণার্থীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তারপর থেকেই ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

চলতি বছরে রিয়াসিতে (Reasi) পূর্ণার্থীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তারপর থেকেই ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আর সেই কারণেই জঙ্গিদের নাশকতার ছক আগেই বানচাল করতে পারল তাঁরা। জানা যাচ্ছে, বুধবার গোপনসূত্রে খবর পেয়ে রিয়াসী জেলার মাহোরের লাপরি এলাকায় তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। আর তারপরেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র। জানা যাচ্ছে একটি একে-৪৭, তিনটে একে ৪৭-এর ম্যাগাজিন,  ৫১১টি একে-৪৭-এর গুলি, দুটি পিস্তল ও তার ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি, ৪টি হ্যান্ড গ্রেনেড ও একটি ব্যাগ উদ্ধার হয়েছে। যদিও এই তল্লাশি অভিযানে গ্রেফতার হয়নি কেউ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement