Mumbai: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ভোগ, একটুর জন্যে প্রাণে বাঁচলেন মহিলা যাত্রী

এক আরপিএফ কর্মীর সহায়তায় কোন মতে প্রাণে বেঁচেছেন তিনি। মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাস স্টেশনের ঘটনা।

(Photo Credits: Twitter)

মুম্বই, ৬ জুনঃ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তাল সামলাতে না পেরে আর একটু হলেই ট্রেনের চাকার তলায় চলে যাচ্ছিলেন মহিলা যাত্রী। এক আরপিএফ কর্মীর সহায়তায় কোন মতে প্রাণে বেঁচেছেন তিনি। মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা টার্মিনাস স্টেশনের ঘটনা। স্টেশনের সিসিটিভি (CCTV) ক্যামেরায় রেকর্ড হয়েছে সেই দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। কিন্তু সেই ধীর গতির চলন্ত ট্রেনে ছুটে এসে উঠতে যান ওই মহিলা যাত্রী। কিন্তু তাল সামলাতে না পেরে ওঠা মাত্রই পড়ে যান তিনি।

দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement