Retail inflation in July: এক ধাক্কায় অনেকটা বাড়ল মুদ্রাস্ফীতির হার

জুন মাসে ভারতের ভোক্তা মূল্য সূচক বা খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৮৭ শতাংশ। সেখানে জুলাই মাসে এক লাফে তা পৌঁছে গিয়েছে ৭.৪৪ শতাংশে।

Vegetable Market (Photo Credits: pixabay)

এক ধাক্কায় অনেকটা বাড়ল খুচরো মুদ্রাস্ফীতির হার। জুন মাস এবং জুলাই মাসের রেকর্ডের মধ্যে চোখে পড়ছে বিস্তর ফারাক। জুন মাসে ভারতের ভোক্তা মূল্য সূচক বা খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৮৭ শতাংশ। সেখানে জুলাই মাসে এক লাফে তা পৌঁছে গিয়েছে ৭.৪৪ শতাংশে। সোমবার জাতীয় পরিসংখ্যান অফিস (National Statistical Office) এই রিপোর্ট পেশ করেছে। গত মাসে সবজি বিশেষ করে টমেটোর দামে তীব্র উল্লম্ফনের কারণেই মূল্যস্ফীতি এই হারে বেড়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement