Rajasthan: শিবের অবতার ধারণ করে বৃদ্ধাকে পিটিয়ে খুন মত্ত ব্যক্তির

শিব মন্দিরের কাছে ৮৫ বছরের বৃদ্ধা খুন হয়েছেন ৭০ বছরের প্রতাপ সিংহের হাতে। ঘটনার ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রতীকী ছবি

নিজেরকে ভগবান শিবের অবতার জাহির করে এক বৃদ্ধাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে বৃদ্ধের বিরুদ্ধে। রাজস্থান (Rajasthan) উদয়পুরের তরপল গ্রামের সাইরা থানা এলাকায় শনিবার ঘটনাটি ঘটেছে। এলাকার একটি শিব মন্দিরের কাছে ৮৫ বছরের বৃদ্ধা খুন হয়েছেন ৭০ বছরের প্রতাপ সিংহের হাতে। ঘটনার ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত বৃদ্ধ। পুলিশি জেরায় নিজের অপরাধ শিকার করেছেন তিনি। জানিয়েছেন, তিনি সেই সময় মত্ত অবস্থায় ছিলেন। বৃদ্ধ এও জানান, সেই সময়ে তাঁর নিজেকে ভগবান শিবের অংশ মনে হচ্ছিল।

আর পড়ুনঃ আত্মীয়ের মৃত্যু সংবাদে গিয়ে ফেরার পথে দুর্ঘটনা, সস্ত্রীক পুলিশ অফিসারের মৃত্যু

দেখুন ঘটনার ভিডিয়ো... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement