Rahul Gandhi Cuts Birthday Cake: জন্মদিনে এআইসিসি-র সদর দফতরে কেক কাটলেন রাহুল, ভক্তদের থেকে গ্রহণ করলেন উপহার
জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন জেলায় শিবির খুলে বিতরণ করা হয়েছে পোশাক, প্রয়োজনীয় সামগ্রী। রাজধানীতে চলমান তাপপ্রবাহকে মাথায় রেখে কিছুটা স্বস্তি ফেরাতে বিতরণ করা হয়েছে কুলারও।
কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর (Rahul Gandhi) জন্মদিন বলে কথা। হাত শিবিরের অন্দরে আজ উচ্ছ্বাসের দিন। বুধবার ৫৩ পার করে ৫৪ বছরে পা দিলেন রাহুল গান্ধী। তাঁর জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন জেলায় শিবির খুলে বিতরণ করা হয়েছে পোশাক, প্রয়োজনীয় সামগ্রী। রাজধানীতে চলমান তাপপ্রবাহকে (Heatwave) মাথায় রেখে কিছুটা স্বস্তি ফেরাতে বিতরণ করা হয়েছে কুলারও। এদিন সকালেই এআইসিসি-র (AICC) সদর দফতরে কেক কেটেছেন রায়বরেলির নবনির্বাচিত সাংসদ। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেছেন। ভক্তদের থেকে নিয়েছেন উপহারও।
কেক কাটলেন রাহুল...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
Advertisement
Advertisement
Advertisement