Punjab Police:১৬০ টি খোয়া যাওয়া ফোন ফিরিয়ে দিল পঞ্জাব পুলিশ
পঞ্জাবের ভাটিন্ডা জেলা জুড়ে অভিযান চালিয়ে এই সব মোবাইল ফোন উদ্ধার করে পঞ্জাব পুলিশের বিশেষ দল।
নয়াদিল্লিঃ কোনওটি চুরি কোনওটি আবার খোয়া গিয়েছিল। মোট ১৬০ টি মোবাইল ফোন(Mobile Phone) ফিরিয়ে দিল পঞ্জাব পুলিশ(Punjab Police)। পঞ্জাবের ভাটিন্ডা জেলা জুড়ে অভিযান চালিয়ে এই সব মোবাইল ফোন উদ্ধার করে পঞ্জাব পুলিশের বিশেষ দল। এরপর বুধবার সকালে তা মালিকদের হাতে তুলে দেওয়া হয়। ভাটিন্ডার এইআইজি হরজিৎ সিং বলেন, "গত ২-৩ মাসে আমরা প্রচুর মোবাইল ফোন চুরির অভিযোগ পেয়েছি। সেই সমস্ত লিখিত অভিযোগের ভিত্তিতে ভাটিন্ডা জুড়ে অভিযান চালানো হয়। এই অভিযানে ১৬০ টি মোবাইল ফন উদ্ধার করা হয়েছে। এবং এই ফোনগুলি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এভাবে ফোন চুরি বা খোয়া গেলে থানায় অভিযোগ জানান, সাধারণ মানুষের কাছে এটাই অনুরোধ রইল।"
১৬০ টি খোয়া যাওয়া ফোন ফিরিয়ে দিল পঞ্জাব পুলিশ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement