Punjab: কনস্টেবল ভাইয়ের হাতে খুন দিদি-জামাইবাবু, শিহরণ জাগানো ঘটনা পাঞ্জাবে

রবিবার রাতে মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই ব্যক্তি। তখনই দম্পতির উপর হামলা করেন মহিলার ভাই। অভিযুক্ত যুবক পাঞ্জাব পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন স্বামী। আর তখনই জামাইবাবুর উপর কোদাল দিয়ে হামলা করেন মহিলার ভাই। স্বামীকে বাঁচাতে যান স্ত্রী। ভাইয়ের কোদালের কোপে মৃত্যু হয়েছে দিদি জামাইবাবু। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) বাঠিন্দা জেলার তুংওয়ালি গ্রামে। ঘটনা প্রসঙ্গে প্রতিবেশী সূত্রে খবর, চার বছর আগে আইনি বিবাহ সেরেছিলেন ওই দম্পতি। কিন্তু তাঁরা আলাদা থাকা শুরু করেছিলেন। রবিবার রাতে মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই ব্যক্তি। তখনই দম্পতির উপর হামলা করেন মহিলার ভাই। অভিযুক্ত যুবক পাঞ্জাব পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ হঠাৎ দুর্ঘটনার মুখে বায়ুসেনার বিমান, নিহত ২ চালক

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement