Punjab Cabinet Expansion: আগামীকাল পঞ্জাবে মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথগ্রহণ বিকেলে

অমরিন্দর সিং বনাম নভজ্যোৎ সিং সিধুর দ্বৈরথ ঘিরে বিগত কয়েক মাস ধরেই উত্তাল হয়েছিল পঞ্জাবের রাজনীতি। সিধু ঘনিষ্ট বিধায়করা অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য শীর্ষ নেতৃত্বের কাছে দাবি জানান। পরিস্থিতি আঁচ করে পদত্যাগ করে অমরিন্দর। মুখ্যমন্ত্রী হন চরণজিৎ। সুখজিন্দর সিং রানধাওয়া এবং ওপি সোনি পঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী হয়েছেন।

Charanjit Singh Channi (Photo: FB)

আগামীকাল পঞ্জাবে মন্ত্রিসভার (Cabinet) সম্প্রসারণ হবে। বিকেল সাড়ে ৪টেয় রাজভবনে হবে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ। আজ রাজ্যপালের কাছে গিয়ে মন্ত্রীদের নামের তালিকা তুলে দিয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement