'Ramleela’ Play Arrest: ধূমপান করছেন সীতা! মঞ্চস্ত রামায়ণে ধর্মীয় ভাবাবেগে আঘাত, গ্রেফতার পুনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ ৫ পড়ুয়া

বিজেপি ছাত্র পরিষদের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নাটকের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক সহ মোট পাঁচজন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

Ramleela Play (Photo Credits: X)

নাটকের মঞ্চে রামায়ণের অপমান। হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত। এহেন অভিযোগ উঠেছে পুনে বিশ্ববিদ্যালয়ের (Pune University) এক শিক্ষক এবং কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্ত হয়েছিল রামায়ণ। যেখানে, সীতাকে ধূমপান করতে দেখানো হয়েছে। শুরু তাই নয়, ধূমপানে সীতাকে সহায়তা করছেন স্বয়ং রাম। সেই দৃশ্য দেখা মাত্রই উপস্থিত দর্শক তৎক্ষণাৎ নাটক বন্ধ করতে বলেন। এরপরেই বিজেপি ছাত্র পরিষদের (ABVP) তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নাটকের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক সহ মোট পাঁচজন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

দেখুন নাটকের কিছু অংশ... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement