Ram Temple Pran Pratishtha: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে মহারাষ্ট্রে সরকারি ছুটির ঘোষণা

হরিয়ানাতেও রাজ্য সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে হাফ ছুটি।

Ayodhya Ram Mandir (Photo Credit: News&Deals/ X)

অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে সারা দেশজুড়ে উৎসবের মরসুম। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) দ্বারোদঘাটন ও রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। সেই উপলক্ষ্যে ওই দিন হরিয়ানার (Haryana) সমস্ত রাজ্য সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে হাফ ছুটির ঘোষণা করা হয়েছে। এবার অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠাকে (Ayodhya Ram Temple Pran Pratishtha) সামনে রেখে মহারাষ্ট্রে ২২ জানুয়ারি সরকারি ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ শুক্রবার বিবৃতি প্রকাশ করে সেই ছুটির খবর ঘোষণা করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement