Paralympics 2020: প্যারালিম্পিক্সে রুপো জয়ের জন্য ভাবিনা প্যাটেলকে অভিনন্দন রাষ্ট্রপতির

আজ টেবিল টেনিসের মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝউয়ের কাছে হেরে যান ভাবিনা। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১। তিনি রুপো জেতেন।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Photo Credit: PTI)

প্যারালিম্পিক্স-র টেবিল টেনিসে রুপো জিতেছেন ভারতের ভাবিনা প্যাটেল। তাঁকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারে তিনি লেখেন, "রুপো জিতে ভাবিনা প্যাটেল ভারতীয় দল এবং ক্রীড়া প্রেমীদের অনুপ্রাণিত করেছেন। আপনার অসাধারণ সংকল্প এবং দক্ষতা দেশকে গৌরব এনে দিয়েছে। এই ব্যতিক্রমী সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement