Arrested: দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার আইডি ও গুরুত্বপূর্ণ নথি তৈরি গ্যাংয়ের ১১ জন গ্রেফতার
দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার আইডি ও গুরুত্বপূর্ণ নথি তৈরিতে সাহায্যকারী র্যাকেটের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লি: দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার আইডি (Voter ID) ও গুরুত্বপূর্ণ নথি তৈরিতে সাহায্যকারী র্যাকেটের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তিরা অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের (Bangladeshi) প্রয়োজনীয় নথি তৈরির কাজ করছিলেন। অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশীদের ভোটার আইডি তৈরির পাশাপাশি আধার ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজও করে আসছিল এই র্যাকেটেটি।
দিল্লি পুলিশ রাজধানীতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে জোরালো তল্লাশি চালাচ্ছে। পুলিশ সদস্যরা বসতিগুলো পরিদর্শন করে মানুষের নথিপত্র খতিয়ে দেখছেন। এ পর্যন্ত তদন্তে দিল্লি পুলিশ ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে। সন্দেহভাজনদের তালিকায় রয়েছে ৯ হাজার মানুষ। দিল্লি পুলিশ সন্দেহভাজনদের দেওয়া নথিগুলির সত্যতা যাচাই করছে। দিল্লির এলজি বিনয় কুমার সাক্সেনা সম্প্রতি পুলিশকে অবৈধ বাংলাদেশিদের খোঁজ করার নির্দেশ দিয়েছিলেন। এর পরে, পুলিশ দিল্লির সমস্ত জেলায় বসতি ও বস্তিতে তদন্ত অভিযান চালাচ্ছে।
দিল্লিতে গ্রেফতার ১১ জন বাংলাদেশি