Paralympics 2020: প্যারালিম্পিক্সে রুপো জয়ের জন্য ভাবিনা প্যাটেলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আজ টেবিল টেনিসের মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝউয়ের কাছে হেরে যান ভাবিনা। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১। তিনি রুপো জেতেন।

নরেন্দ্র মোদী, ছবি এএনআই

প্যারালিম্পিক্স-র টেবিল টেনিসে রুপো জিতেছেন ভারতের ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। তাঁকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, "উল্লেখযোগ্য ভাবিনা প্যাটেল ইতিহাস রচনা করেছেন! তিনি ঘরে এনেছেন একটি ঐতিহাসিক রুপোর পদক। এর জন্য তাঁকে অভিনন্দন। তাঁর জীবন যাত্রা প্রেরণাদায়ক এবং আরও তরুণদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করবে।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement