RDI Scheme Fund: আরডিআই স্কিম তহবিল চালু করলেন প্রধানমন্ত্রী
আরডিআই স্কিম তহবিল সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নয়াদিল্লির ভারত মণ্ডপমে উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন (Emerging Science & Technology Innovation Conclave) ২০২৫ উদ্বোধন করলেন। এখানে তিন দিনের সম্মেলনে ৩,০০০-এর বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন, যার মধ্যে রয়েছে একাডেমিয়া, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প, সরকারী কর্মকর্তা, নোবেল বিজয়ী বিজ্ঞানী এবং নীতিনির্ধারকরা। সম্মেলনের মূল থিম হল ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি ইকোসিস্টেমকে শক্তিশালী করা, যা 'আত্মনির্ভর ভারত' এবং 'বিকসিত ভারত ২০৪৭' ভিশনের সঙ্গে যুক্ত।
আরডিআই স্কিম তহবিল কী?
আরডিআই স্কিম তহবিল হল ভারত সরকারের একটি ১ লক্ষ কোটি টাকার মেগা-ফান্ড, যা গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবন ক্ষেত্রে বেসরকারি খাতের বিনিয়োগকে ব্যাপকভাবে বাড়ানোর জন্য চালু করা হয়েছে। আরও পড়ুন: US Viral Video: দোকানে ঢুকে চুরি, মার্কিন পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় তরুণী, ভাইরাল ভিডিয়ো