Modi Congratulates Lovlina Borgohai: ব্রোঞ্জ জেতায় লভলিনা বড়গোহাঁইকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে হারেন লভলিনা । তবে ব্রোঞ্জ পদক পাবেন অসমের মেয়েটি। এ বারের অলিম্পিক্সে তিন নম্বর পদক ভারতের।

টোকিও অলিম্পিক বক্সিংয়ে ব্রোঞ্জ জেতায় লভলিনা বড়গোহাঁইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, 'ভাল লড়াই করছো লভলিনা। বক্সিং রিংয়ে তাঁর সাফল্য বেশ কিছু ভারতীয়কে অনুপ্রাণিত করবে। তাঁর সংকল্প প্রশংসনীয়। ব্রোঞ্জ জেতার জন্য তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভ কামনা।'

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement