Petrol and Diesel Price: মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা, বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
লোকসভা নির্বাচন মিটতেই বড় ধাক্কা কর্ণাটকবাসীকে। বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম ৩ টাকা করে বাড়িয়ে দিয়েছে কংগ্রেস সরকার। নির্বাচন শেষ হতেই আজ শনিবার পেট্রোল এবং ডিজেলের বিক্রয় কর বা সেলেস ট্যাক্স বাড়ানোর ঘোষণা করেছে সিদ্দারামাইয়ার সরকার। পেট্রোলের বিক্রয় কর ২৫.৯২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৯.৮৪ শতাংশ। ডিজেলের বিক্রয় কর ১৪.৩ শতাংশ থেকে বেড়ে ১৮.৪ শতাংশে দাঁড়িয়েছে। রাজ্য সরকার পেট্রোল, ডিজেলের বিক্রয় কর বাড়ানোর ঘোষণা করতেই মধ্যবিত্তের পকেটে যে টান পড়তে চলেছে তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। ৩ টাকা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১০২.৮৬ পয়সা। ডিজেলের দাম হয়েছে ৮৮.৯৪ টাকা।
কর্ণাটকে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম...
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement