Delhi: হিন্দু মন্দিরে খালিস্তানিদের হামলার প্রতিবাদে দিল্লিতে কানাডা দূতাবাসে অভিযান শিখদের, দেখুন ভিডিয়ো

কানাডায় খালিস্তানিদের রোষের মুখে পড়ছে  ভারতীয়রা। কখনও হিন্দু মন্দিরে হামলা, কখনও আবার প্রবাসীদের ওপর হামলা। এই সমস্ত ঘটনা নিয়ে এবার খালিস্তানিদের বিরুদ্ধেই প্রতিবাদে নামলেন শিখ সংগঠনের সদস্যরা। জানা যাচ্ছে, রবিবার হিন্দু শিখ গ্লোবাল ফোরামের (Hindu Sikh Global Forum) পক্ষ থেকে দিল্লির চানক্যপুরীতে অবস্থিত কানাডার হাই কমিশনে জন্য অভিযান চালায় এই সংগঠনের সদস্যরা। তবে তিন মুর্তি মার্গের সামনে পুলিশের ব্যারিকেডে আটকে যান তাঁরা। এরপরেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বচসা হয়। তারপর তাঁরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। যদিও গোটা এলাকা পুলিশি নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement