কলকাতায় একাধিক পিস্তল ও কার্তুজ-সহ ধৃত যুবক
খোদ কলকাতায় একাধিক পিস্তল ও কার্তুজ-সহ ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম জয় চৌধুরী।
কলকাতা: খোদ কলকাতায় (Kolkata) একাধিক পিস্তল ও কার্তুজ-সহ ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম জয় চৌধুরী।
শুক্রবার ANI সূত্রে জানা গেছে, শিয়ালদহ স্টেশন থেকে কিছুটা দূরে অবস্থিত আমহাস্ট স্ট্রিট (Amherst Street) থেকে জয় চৌধুরী (Joy Chowdhury) নামে এক যুবককে গ্রেপ্তার করে স্থানীয় থানার পুলিশ। ধৃতের কাছ থেকে তিন সেন্টিমিটারের একটি সেমি-অটোমেটিক পিস্তল (semi-automatic pistol)-সহ চারটি পিস্তল পাওয়া গেছে। এছাড়া তার কাছ থেকে দেশীয় পদ্ধতিতে তৈরি একটি ওয়ান সাটার (country-made single shot), ৭ এমএমের একশো রাউন্ড তাজা কার্তুজ (live 7 mm ammunition) ও ১৬ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে জেরা করে এগুলি সে কী উদ্দেশ্যে রেখেছে এবং কোথা থেকে পেয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement