Uttar Pradesh: গভীর রাতে পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১ জন

অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলবাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

Fire (Photo Credit: Pixabay)

উত্তরপ্রদেশ: গতকাল রাতে হাথরাসের সাদাবাদে একটি পলিথিন কারখানায় (Polythene Factory) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘সাদাবাদে রাত ১:৪০ মিনিটে আমরা আগুন লাগার খবর জানতে পারি। আগুনে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলবাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।‘ ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি, পুলিশ তদন্ত শুরু করেছে।

 সাদাবাদে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement