Cyber Crime In Pune: ফের সাইবার জালিয়াতি, প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১.৪৪ কোটি টাকা খোয়েলন বৃদ্ধ

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Cyber Attack.jpg (Photo Credit: Pixabay, Representational Image)

নয়াদিল্লিঃ দেশে ফের সাইবার প্রতারণার (Cyber Crime) ঘটনা। ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) ফাঁদে পা দিয়ে ১.৪৪ কোটি টাকা খোয়ালেন ৭০ বছরের বৃদ্ধ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এবং অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের অফিসারের পরিচয় দিয়ে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকেরা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পুনেতে। ঘটনার সূত্রপাত গত ৩ সেপ্টেম্বর। সন্ত্রাসবাদীদের সঙ্গে আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার ভয় দেখিয়ে ধাপে ধাপে ওই বৃদ্ধের থেকে টাকা লুট করা হয় বলে অভিযোগ। অবশেষে সাইবার ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ বৃদ্ধ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফের সাইবার জালিয়াতি, প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১.৪৪ কোটি টাকা খোয়েলন বৃদ্ধ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement