Nuh Violence: স্বাভাবিক ছন্দে ফিরছে নুহ, আজ থেকে স্কুলমুখী পড়ুয়ারা

তবে ধীরে ধীরে নুহর পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগিয়েছে। আজ শুক্রবার থেকে খুলেছে স্কুল। সকাল থেকেই রাস্তায় পড়ুয়াদের স্কুলে যাওয়ার হিড়িক।

Nuh (Photo Credits: ANI)

সাম্প্রদায়িক বিভেদের জেরে মণিপুরের ছায়া যেন পড়েছিল হরিয়ানার নুহতে (Nuh Violence)। জ্বলেছে কয়েকশো ঘরবাড়ি। মৃত্যু হয়েছে ৬ জনের। বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট। মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। জারি করা হয়েছিল কার্ফু। স্কুল পাঠশালার মুখ দেখা বন্ধ করতে হয়েছিল পড়ুয়াদের। তবে ধীরে ধীরে নুহর পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগিয়েছে। ছন্দে ফিরছে নুহ। আজ শুক্রবার থেকে খুলেছে স্কুল। সকাল থেকেই রাস্তায় পড়ুয়াদের স্কুলে যাওয়ার হিড়িক।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement