Chhattisgarh: ছুটিতে বাড়ি ফিরেছিলেন, ঘর থেকে তুলে নিয়ে গিয়ে সেনাকর্মীকে খুন, ছত্তিশগড়ে গ্রেফতার ৪ মাওবাদী
২০২৩-এ ছত্তিশগড়ের উত্তর বাস্তারের কাঁকের জেলার বাদেতেভেদা গ্রামে এক সেনাকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছিলেন মাওবাদীরা।
২০২৩-এ ছত্তিশগড়ের (Chhattisgarh) উত্তর বাস্তারের কাঁকের জেলার বাদেতেভেদা গ্রামে এক সেনাকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছিলেন মাওবাদীরা। এই ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল এনআইএ। অবশেষে বৃহস্পতিবার তদন্তকারী আধিকারিকদের জালে ধরা পড়ল চার অভিযুক্ত। ধৃতদের নাম ভবন লাল জৈন ওরফে ভুবন জৈন, তাঁর সহকারী সুরেশ কুমার সালাম, শৈলেন্দ্রকুমার বাঘেল ওরফে গোলু এবং আন্দুরাম সালাম। এদিন তাঁদের ছত্তিশগড়ের জঙ্গল থেকে গ্রেফতার করা হয়। বছর দুয়েক আগে উত্তরপূর্ব ভারতের সীমান্ত এলাকায় কর্মরত এক জওয়ান ছত্তিশগড়ের গ্রামের বাড়িতে ফিরেছিলেন। অভিযোগ, বাড়ি থেকেই তাঁকে অপহরণ করেছিল মাওবাদীরা।
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
Balaghat: বালাঘাটের পাহাড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৪ মাওবাদী, উদ্ধার গ্রেনেড, রকেট লঞ্চারের মতো গোলাবারুদ
Chhattisgarh: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই নকশাল নেতা, এখনও জারি তল্লাশি অভিযান
Sukanta Majumdar: ইউপিএ ১ সরকারের জমানায় পাকিস্তানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল? ফিরহাদ হাকিমকে প্রশ্ন সুকান্ত মজুমদারের
TMC: বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে কোনও রাজনীতি নয়, তৃণমূল বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Advertisement
Advertisement