Chandra Kumar Bose Resigns BJP: ইন্ডিয়া বনাম ভারত বিতর্কের মাঝেই বিজেপিতে ধাক্কা, দল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠি লিখে দলের সদস্য পদ ত্যাগের সিদ্ধান্তের কথা জানান চন্দ্র কুমার। এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'পশ্চিমবঙ্গ দিবস' নির্ধারণের জন্যে ডাকা সভায় হাজির ছিলেন নেতাজি পরিবারের এই সদস্য।

Chandra Kumar Bose (Photo Credits: X)

দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে 'ভারত' করতে চাইছে বিজেপি সরকার। যা নিয়ে তীব্র প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলো। ইন্ডিয়া বনাম ভারত বিতর্কের মাঝেই আচমকা বিজেপি শিবির ত্যাগ করলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু (Chandra Kumar Bose Resigns BJP)। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠি লিখে দলের সদস্য পদ ত্যাগের সিদ্ধান্তের কথা জানান চন্দ্র কুমার। এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'পশ্চিমবঙ্গ দিবস' নির্ধারণের জন্যে ডাকা সভায় হাজির ছিলেন নেতাজি পরিবারের এই সদস্য। তাই তাঁর বিজেপি ত্যাগ তৃণমূলে যোগদানের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিজেপি ত্যাগ নিয়ে কী বললেন চন্দ্র কুমার বসু, শুনুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement