NEET Students Stage Protests: ‘নিট’ পরীক্ষায় দুর্নীতি! ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামল পরীক্ষার্থীরা
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নম্বর দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে।
নয়াদিল্লি: ‘নিট’ (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নম্বর দেওয়ার ক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ৪ জুন লোকসভা নির্বাচনের দিনই ওই পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে চিকিৎসক সংগঠনগুলি। ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ (আন্ডারগ্র্যাজুয়েট)-এ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে। চলতি বছরের ৫ মে দেশের ৫৭১টি শহরের ৪৭৫০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষার্থী ছিলেন প্রায় ২৪ লক্ষ।
উল্লেখ্য, ১৪ জুন নিট (ইউজি)-র ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও কেন তা ১০ দিন আগে করা হল তা নিয়েও অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। আজ ‘নিট’ পরীক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে নয়াদিল্লির শাস্ত্রী ভবনের বাইরে বিক্ষোভ আন্দোলন করেছেন।
দেখুন
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight Crash: ৪ চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান দিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন
Viral Video: টিভিতে লাইভ অনুষ্ঠান চলাকালীন পুলিশের বুলেট লাগল মহিলা রিপোর্টারের পায়ে, দেখুন ভিডিও
Dipika Kakar’s Health Update: লিভার ক্যানসারের স্টেজ টু, কেমন আছেন দীপিকা, জানালেন স্বামী শোয়েব
Kota: কোটায় আত্মহত্যা জম্মু ও কাশ্মীরে NEET প্রার্থীর
Advertisement
Advertisement
Advertisement