Neeraj Chopra: জ্বরে আক্রান্ত নীরজ চোপড়া, ভর্তি হাসপাতালে

সোনার ছেলে নীরজ চোপড়াকে (Neeraj Chopra ) ভর্তি করা হল হাসপাতালে। জানা যাচ্ছে, জ্বরে (Fever) আক্রান্ত নীরজ। পরিবারের তরফেই পানিপথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় 'সোনার ছেলেকে'। টোকিও থেকে ফেরার পর পানিপথে ছিলেন নীরজ। অলিম্পিকে সোনা জয়ের পর, নীরজকে নিয়ে আনন্দে মেতে ওঠেন তাঁর গ্রামের মানুষ। সেই অনুষ্ঠান উপলক্ষ্যেই নীরজ ছিলেন পানিপথে।  অনুষ্ঠানের মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়েন নীরজ।  সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  প্রসঙ্গত অলিম্পিক থেকে ফেরার পর ১৪ অগাস্ট একবার কোভিড (COVID 19) পরীক্ষা হয় নীরজের। ওই সময় তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement