Chhattisgarh: বিজাপুরে মাওবাদীরা এক গ্রামবাসীকে কুপিয়ে হত্যা করেছে

ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীরা ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লি: ছত্তিশগড়ের (Chhattisgarh) কেশামুন্ডি গ্রামে মাওবাদীরা এক গ্রামবাসীকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর মাওবাদীরা মৃতদেহের কাছে একটি চিরকুট রেখে গিয়েছে। রেখে যাওয়া চিরকুটে গ্রামবাসীকে বিশ্বাসঘাতক ঘোষণা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মাওবাদীরা গতকাল রাতে কেশামুন্ডি গ্রামের বাসিন্দা ভদ্রু সোধি (৪১) এর বাড়িতে ঢুকে কুড়াল দিয়ে হত্যা করেছে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

ছত্তিশগড়ে গ্রামবাসীকে কুপিয়ে হত্যা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement