Navi Mumbai Shocker: শৌচালয়ে সন্তানের জন্ম দিয়ে জানালা থেকে সদ্যজাতকে ছুঁড়ে ফেলল নাবালিকা মা, গ্রেফতার

তুতভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে গর্ভবতী হন ওই নাবালিকা। এরপর এক আত্মীয়ের বাড়িতে গিয়ে তাঁদের শৌচালয়ে কন্যা সন্তানের জন্ম দেয় নাবালিকা মা।

মুম্বই, ১৬ ডিসেম্বরঃ শৌচালয়ে নবজাতের জন্ম দিল নাবালিকা মা। শৌচাগারের জানালা থেকে ফেলে দেয় সদ্যজাত শিশুকে। ঘটনা জানাজানি হতেই নাবালিকাকে গ্রেফতার করে নভি মুম্বই পুলিশ (Navi Mumbai Police)। সদ্যজাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলেই জানায়। পুলিশ সূত্রে খবর, তুতভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে গর্ভবতী হন ওই নাবালিকা। এরপর এক আত্মীয়ের বাড়িতে গিয়ে তাঁদের শৌচালয়ে কন্যা সন্তানের জন্ম দেয় নাবালিকা মা। ভারতীয় দণ্ড বিধির ধারা ৩০২এর (খুন) অধীনে মেয়েটির নামে এফআইআর দায়ের করেছে নভি মুম্বই পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement