Parakram Diwas: সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে নরেন্দ্র মোদীর শ্রদ্ধাঞ্জলি

ভারতে ২৩ জানুয়ারি দিনটি পরাক্রম দিবস (Parakram Diwas) বা বীরত্বের দিন হিসাবে পালিত হয়।

Parakram Diwas (Photo Credit: X)

নয়াদিল্লি: আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্ম জয়ন্তী। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী (Freedom Fighter) ছিলেন সুভাষ চন্দ্র বসু। ২৩ জানুয়ারি দিনটি ভারতে পরাক্রম দিবস (Parakram Diwas) বা বীরত্বের দিন হিসাবে পালিত হয়। নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়েছেন। লিখছেন, ‘আজ, পরাক্রম দিবস। আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান অতুলনীয়। তিনি সাহস এবং দৃঢ়তার প্রতীক ছিলেন। স্বপ্নের ভারত গঠনের লক্ষ্যে তাঁর দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে চলেছে।’

পরাক্রম দিবসে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement