KV Rabiya: পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত সমাজকর্মী কেভি রাবিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদীর শোকপ্রকাশ

‘পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত কেভি রাবিয়া জির মৃত্যুতে আমি শোকাহত...।'

Padma Shri awardee KV Rabiya (Photo Credit: X)

নয়াদিল্লি: কেরলে সাক্ষরতা উন্নয়নে অক্লান্ত পরিশ্রমের জন্য পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত প্রখ্যাত সমাজকর্মী কেভি রাবিয়া (Padma Shri Awardee KV Rabiya) প্রয়াত। রবিবার মালাপ্পুরমে তাঁর মৃত্যু হয়েছে, মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কেভি রাবিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মডিয়া প্লাটফর্ম এক্স হ্যান্ডলে লিখছেন, ‘পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত কেভি রাবিয়া জির মৃত্যুতে আমি শোকাহত। সাক্ষরতার উন্নয়নে তাঁর অগ্রণী কাজ সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সাহস এবং দৃঢ় সংকল্প, বিশেষ করে পোলিওর বিরুদ্ধে তিনি যেভাবে লড়াই করেছিলেন, তাও অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’ আরও পড়ুন:  Putin to Visit India: মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে যুদ্ধের মাঝে ভারতে আসছেন পুতিন, কবে আসছেন রুশ প্রেসিডেন্ট

নরেন্দ্র মোদীর শোকপ্রকাশ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement