Mussoorie Hotel Fire: রবিবার সাত সকালে মুসৌরির হোটেলে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ২ গাড়ি

হোটেলের বাইরে দাঁড় করানো দুটি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, হোটেলটিতে কাজ চলছিল। মাঝরাতে শর্ট সার্কিট হয়েই ভোরের দিকে হোটেলে আগুন লাগে।

Mussoorie Hotel Fire (Photo Credits: X)

রবিবার সাত সকালে উত্তরাখণ্ডের (Uttarakhand) মুসৌরিতে এক হোটেলে আগুন লাগে (Mussoorie Hotel Fire)। ঘটনাটি ঘটেছে ক্যামেলস ব্যাক রোডের সিডাস রিঙ্ক হোটেলে। আগুনের ভয়াবহতা এতই বেশি ছিল যে, হোটেলের বাইরে দাঁড় করানো দুটি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, হোটেলটিতে কাজ চলছিল। মাঝরাতে শর্ট সার্কিট হয়েই ভোরের দিকে হোটেলে আগুন লাগে। যদিও ঘটনায় কোন প্রাণহানি হয়নি। হোটেলে আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল অফিসে। আশেপাশের এলাকা থেকে স্থানীয়দের সরানো হয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশে জাঁকিয়ে বসেছে ডেঙ্গু, তিন মাসে মশাবাহিত রোগে মৃত্যু ৮০০

মুসৌরির হোটেলে বিধ্বংসী আগুনের দৃশ্য... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement